তালায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত

Date:

Share:

তালায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত
জহর হাসান সাগর
সাতক্ষীরর তালায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে| এ উপলক্ষে জগন্নাথ মন্দিরে বিশেষ পূজা-অর্চনা, আলোচনা, হরিনাম সংকীর্তন এবং বর্ণাঢ্য রথ শোভাযাত্রার আয়োজন করা হয়|
বৃস্পতিবার(১৬ ই জুলাই) বিকেলে তালা উপজেলার মাঝিয়াড়া শ্রীশ্রী জগন্নাথ মন্দির চত্বরে আলোচনা সভায় মন্দির কমিটিা সভাপতি প্রভাষক আল্লাদ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও রথের রশি টেনে উদ্বোধন করেন সাবেক এমপি ও জেলা পরিষদ প্রশাসক মো.হাবিবুল ইসলাম হাবিব|
বাবু বসু ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, তালা সদরের সাবেক ইউপি চেয়ারম্যান ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,শহিদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের প্রভাসক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান,তালার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম,তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু নারায়ন চন্দ্র মজুমদার, তালা উপজেলা হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্টের সভাপতি অমল দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক অমল সেন শিক্ষক শ্যামল চৌধুরী, মাঝিয়াড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান সচী পুত্র ব্রহ্মচারী (মঙ্গল), রথ টানোক বাবু উদয় সাধু, বরুন সাধু প্রমুখ।
আলোচনা সভা শেষে মাঝিয়াড়া শ্রীশ্রী জগন্নাথ মন্দির চত্বরে থেকে রথযাত্রা বের হয়ে গোপালপুর কালি মন্দির ঘুরে মোবারাকপুর জগন্নাথ দেবের মামার বাড়ি স্বর্গীয়
 শচীন সাধুর বাড়িতে শোভাযাত্রাটি পৌছান| জগন্নাথ দেব মোবারাকপুর ৭ দিন অবস্থান শেষে মাঝিয়াড়া শ্রীশ্রী জগন্নাথ মন্দির ফেরে আসবেন| এতে শত শত নারী-পুরুষ, শিশু, কিশোর-কিশোরী ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন|
রথযাত্রায় ভগবান শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ সুসজ্জিত রথে স্থাপন করা হয়| ভক্তরা হরিনাম সংকীর্তন, ভজন ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে রথ টেনে উৎসবের আনন্দে শামিল হন| উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়| শোভাযাত্রার বিভিন্ন স্থানে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন| আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে| অনুষ্ঠান সফল করতে স্থানীয় ভক্তবৃন্দ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন|
১৬ জুলাই ২০২৬
তালায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত