পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা: ছুরিকাঘাত ও পিটিয়ে আহতের ঘটনায় আলোচিত হৃদয় গাইন গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিন জনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত মামলার দুই নম্বর আসামি মাদক কারবারি হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে পুলিশের একটি দল উন্নত প্রযুক্তি ব্যবহার করে গড়ুই খালী ইউনিয়নের আলামীন মোড় নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক খায়রুল ইসলাম জানান, মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় তিনজনকে ছুরিকাহত ও লাঠি দিয়ে পিটিয়ে আহতের ঘটনায় ৪ জুলাই একটি মামলা হয়। যার নং- ২। ওই মামলায় হৃদয় গাইন(২৮) দুই নম্বর আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে বিগত ২৭ ফেব্রয়ারী থানার চুরি মামলায় শোনএরেষ্ট দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আল-আমীন মোড় এলাকায় মাদক বিক্রয়ে বাঁধা দেয়ায় প্রতিপক্ষ মাদক করবারিরা কুপিয়ে ও পিটিয়ে ৩ জনকে আহত করে। ওই ঘটনায় আহত হাফিজুর গাজীর বড় ভাই মফিজুর গাজী বাদী হয়ে থানায় মামলা করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, গ্রেফতার হৃদয় একজন মাদক সম্রাট। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
১০ জুলাই ২০২৬
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা: ছুরিকাঘাত ও পিটিয়ে আহতের ঘটনায় আলোচিত হৃদয় গাইন গ্রেফতার
