মোহনগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

Date:

Share:

মোহনগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

 

চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং সুফলভোগীদের মাঝে ঋণের চেক, গাছের চারা, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের নেতৃত্বে র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েণ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জহিরুল আলম শেখ এবং বিআরডিবির উদ্যোক্তা ফারজানা হক হেনা ও আব্দুল হাই।
বক্তারা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই গ্রামীণ উন্নয়নে বিআরডিবির বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সুফলভোগীর হাতে ঋণের চেক, গাছের চারা, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

৬ জুলাই ২০২৬
মোহনগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন