-
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী নানা কর্মসূচির শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী নজরুল বর্ষ ২০২৬- ২৭ উপলক্ষ্যে নানা কর্মসূচীর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ০২ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে, সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন এর উপস্থাপনায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জীবন বৃত্তান্ত, নজরুল সংগীত, কবিতা, আবৃত্তি সহ নানা বিষয় তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর, উপজেলা স্থাথ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন, অধ্যাপক আবু সাইদ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ সহ আরো অনেক সুধিজন।
