তালায় ব্যক্তিমালিকানাধীন জমির ওপর রাস্তা নির্মাণের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালানলতা এলাকায় ব্যক্তিমালিকানাধীন রেকর্ডভুক্ত জমির ওপর জোরপূর্বক ইটের সোলিং রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য বাইজিদ হুসাইন এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী একই গ্রামের মো. রবিউল ইসলাম, পিতা মোঃ আব্দুল আজিজ শেখ। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ওয়ারিশসূত্রে প্রাপ্ত জেয়ালা মৌজার জে.এল. নং-১৪৩, ডি.পি. খতিয়ান নং-১১৬, দাগ নং-৫০৩-এর ২৩ শতক জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
তার অভিযোগ, ৬ নং তালা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বায়েজিদ হুসাইন প্রভাব খাটিয়ে তার রেকর্ডভুক্ত জমির ওপর দিয়ে ইটের সোলিং রাস্তা নির্মাণ করছে এবং জোরপূর্বক পাইলিংয়ের কাজও করেছেন। তিনি এ কাজে বাধা দিলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন। তিনি আরো জানান
অভিযোগকারী আরও জানান, প্রায় এক বছর আগে একই স্থানে রাস্তা নির্মাণের চেষ্টা করা হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। পরে তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই সময় রাস্তা নির্মাণের কার্যক্রম বন্ধ করে দেয়। তবে বর্তমানে পুনরায় একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
লিখিত অভিযোগে তিনি তার রেকর্ডভুক্ত জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ বন্ধসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আবেদন কি তদন্তের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আশরাফ হোসেনের কাছে দায়িত্ব দেন।
এ বিষয়ে আশরাফ হোসেন জানান আমরা তদন্ত করে কাজ বন্ধ করে দিয়েছি যতটুকু কাজ করেছে অতটুকু কাজের বিল ভাবে বাকি কাজের বিল পাবে না
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. বায়েজিদ হুসাইন জানান আমরা অনেকদিন যাবত এই রাস্তা দিয়ে চলাচল করি এটা সরকারি খাস জায়গা এবং পাশে যে মালিকানা জমি আছে সেটা কিনে নেওয়ার কার্যক্রম চলছে।
