বারহাট্টায় ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার
চয়ন চৌধুরী, বারহাট্টা থেকেঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল শনিবার বিকেলে উপজেলার চিরাম ইউনিয়নের চকপাড়া মোড় এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেপ্রতার করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. তানভীর আহমেদ অভি (২৬), তোফায়েল আহমেদ (২৬) ও তানভীর হোসেন ওরফে সাগর (২৫)। তাদের বাড়ি পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গত শনিবার বিকেলে উপজেলার চিরাম ইউনিয়নের চকপাড়া মোড় এলাকায় পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৫ পিস ইয়াবাসহ ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরর পর রবিবার দুপুরে ধৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
