খুলনায় বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর ৯ম বর্ষপূর্তি উদযাপিত

Date:

Share:

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর ৯ম বর্ষপূর্তি উদযাপিত

​নিজস্ব প্রতিনিধি, খুলনা

বর্ণাঢ্য র‍্যালী ও কেক কাটার মধ্য দিয়ে খুলনায় দৈনিক ‘বাংলাদেশ বুলেটিন’ পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​বাংলাদেশ বুলেটিনের খুলনা ব্যুরো প্রধান এস এম জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এখন টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান এবং দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
​অনুষ্ঠানে ‘আলোকিত অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু।
​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন, ​রকিব উদ্দিন পান্নু, আহ্বায়ক, খুলনা সাংবাদিক ইউনিয়ন।
​কনক রহমান, খুলনা ব্যুরো প্রধান, একাত্তর টিভি।
​মোঃ খোরশেদুল আলম (এসএকে), শাখা ব্যবস্থাপক, এইচআরসি খুলনা অফিস। ​মোঃ এলাহি বক্স (টিএসএস), এইচআরসি খুলনা অফিস।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খান রিয়াজ, শামীম আশরাফ শেলী, খুলনা গেজেটের চীফ রিপোর্টার মোঃ মিলন, এস এম জাহিদ হোসেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতা মোঃ নুরুজ্জামান, একুশে টিভির খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, মোঃ তানজির রহমান, নূর ইসলাম জনি, আল-মাহমুদ প্রিন্স এবং সুব্রত কুমার ফৌজদারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​বর্ষপূর্তির এই আয়োজনে বক্তারা বাংলাদেশ বুলেটিন পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে পত্রিকাটির আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন

২৬ জুন ২০২৬
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর ৯ম বর্ষপূর্তি উদযাপিত