কুমিল্লা ইলিয়টগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সতর্ক অবস্থান
সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ সংগঠনের সকল দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) দিনব্যাপী রবিউল শিকদার নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে তারা রাজপথে সদা সতর্ক ও সোচ্চার রয়েছেন। তারা আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার অপচেষ্টা কখনো সফল হতে দেওয়া হবে না।
বক্তারা জানান, জাতীয় স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে এবং জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।
এ সময় স্থানীয় যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
