মোহনগঞ্জের হাওরাঞ্চলের গাগলাজুর বাজারে বিক্ষোভ মিছিল
চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চল খ্যাত গাগলাজুর বাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে উপজেলার গাগলাজুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গাগলাজুর বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় আওয়ামী ফ্যাসিস্টের সকল ষড়যন্ত্র রুখতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ সভাপতি তৌহিদ রওশন বুলবুল ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মীর্জা বাদলের নেতৃত্বে গাগলাজুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি তৌহিদ রওশন বুলবুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর্জা বাদল, ইউনিয়ন বিএনপি নেতা মাহে আলম, শফিকুল ইসলাম শফিক, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অলিউল্লাহ্, ইউনিয়ন যুবদল নেতা তাপস মিয়া, শরিফ মিয়া, রাসেল খান, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রাকিব মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গৌরব হাসান প্রমূখ।###
চয়ন চৌধুরী
মোহনগঞ্জ, নেত্রকোনা
০১৭১৮-৭৫৫৭৭১
২৩-০৬-২৯২৬ ইং।
