শ্যামনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপ তৎপরতা ঠেকাতে যুবদলের বিক্ষোভ মিছিল
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপ তৎপরতা ঠেকাতে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ শে জুন ২০২৬ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংগঠনের অপ তৎপরতা ঠেকাতে শ্যামনগর উপজেলা যুবদলের বিক্ষোভ কর্মসূচি অংশ হিসেবে মিছিল করে। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শেখ নাজমুল হক, যুগ্ন আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল সহ উপজেলা যুবদলের নেতাকর্মী।
