তালা প্রতিনিধিঃঃ
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতি মো. আফজাল করিম ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বয়সজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের রুহের মাগফিরাত ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। বিবৃতিদাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, জ্যেষ্ঠ যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,দপ্তর সম্পাদক বি.এম বাবলুর রহমান, প্রচার সম্পাদক এস.এম জহর হাসান সাগর, কার্যনির্বাহী কমিটির সি.সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির স্টাফ রিপোটার সাতক্ষীরা এস.এম আকরামুল ইসলাম,মো: বাহারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন মোড়ল, শেখ ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মন্ডল, সাধারণ পরিষদ সদস্য মো: লিটন হুসাইন,মো: হাফিজুর রহমান,কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, কাজী জীবন বারী, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।
মরহুম মো. আফজাল করিমের জানাজা কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে আফজাল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করে হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমার বড় ভগ্নিপতি আফজাল করিম এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রিয়, সৎ ও ভদ্র একজন ব্যক্তি ছিলেন। তাঁর ব্যবহারে অত্যন্ত বিনয়ী ভাব প্রকাশ পেত। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে বেহেশত নসিব করুন। আমিন।
